Terms of Service

Terms of Service

Terms of Service: Reselling BD, Last Update: 05/Feb/25

“Reselling BD” একটি সেমি অটোম্যাটেড রিসেলিং প্ল্যাটফর্ম এবং এটি অফিসিয়াল্লি “PlasPoint” এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়্যার বা সেবা ব্যবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি Reselling BD এবং আপনার মধ্যকার একটি চুক্তি বা এগ্রিমেন্ট; আমরা হচ্ছি ভেন্ডর এবং আপনি হচ্ছেন আমাদের রিসেলার কিংবা সেবা গ্রহীতা পার্টনার।

রিসেলিং বা ড্রপ-শিপিং এর মাধ্যমে আপনি প্রোডাক্ট নিজের স্টকে না রেখে সরাসরি আমাদের থেকে আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করে প্রফিট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে প্রোডাক্টের জন্য কোনো ইনভেস্ট করতে হয় না।

আমাদের ওয়েবসাইটের টার্মস এবং কন্ডিশন নিম্নলিখিতঃ

১। রিসেলার হিসেবে একাউন্ট রেজিস্ট্রেশন
সাধারণ ক্রেতা এবং রিসেলার পার্টনারদের মধ্যে পার্থক্য বজায় রাখতে আমরা একটি ভেরিফিকেশন প্রক্রিয়া অনুসরণ করি। Reselling BD-তে রিসেলার হিসেবে একাউন্ট ওপেনিং বা রেজিস্ট্রেশনের জন্য আমরা কোনো ফী গ্রহণ করি না। এটি সম্পূর্ণ ফ্রি। তথ্য যাচাই সাপেক্ষে আপনার একাউন্টটি ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এপ্রুভাল দেয়া হবে। এপ্রুভাল পাবার আগে ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট এর রিসেলিং প্রাইস দেখা বা অর্ডার সাবমিট করা সম্ভব হবে না।

সতর্কতা: আপনার শপের বা পেজ নামের ক্ষেত্রে কোনোভাবেই কোনো প্রতিষ্ঠিত কোম্পানির নাম ব্যবহার করা যাবে না। শপের বা পেজ নামকরণ নিয়ে যেকোনো আইনি জটিলতা রিসেলার নিজ দায়িত্বে সমাধান করবেন।

২। আমাদের সেবা ও প্রোডাক্ট সোর্সিং
আমরা আমাদের প্ল্যাটফর্মে থাকা প্রোডাক্টগুলো সরাসরি বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ (PlasPoint) করি। বিশেষ করে হোম ডেকোর আইটেমগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয়, যা আপনাকে বাজারের সেরা কোয়ালিটির নিশ্চয়তা দেয়। রিসেলার হিসেবে আপনি আমাদের এই বিশাল ইনভেন্টরি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

৩। অর্ডার করার প্রক্রিয়া
আপনার একাউন্ট এপ্রুভ হবার পর ড্যাশবোর্ড থেকে কাস্টমার লিস্ট অ্যাড করতে পারবেন। কাস্টমারের তথ্য সেভ করার পর আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চান, তা সিলেক্ট করে কাস্টমারের ঠিকানায় অর্ডার প্লেস করতে পারবেন।

৪। পেমেন্ট এবং অগ্রিম প্রদান
ফেক অর্ডার প্রতিরোধ করতে এবং ডেলিভারি সাকসেস রেট বাড়াতে আমরা প্রতিটি রিসেলারকে অনুরোধ করবো যাতে আপনারা কাস্টমার থেকে অন্তত ১০০ টাকা অথবা দামী প্রোডাক্ট হলে ১০% অগ্রিম পেমেন্ট নিয়ে অর্ডার কনফার্ম করেন। এতে আপনার ডেলিভারি সাকসেস রেট এবং প্রফিট উভয়ই বৃদ্ধি পাবে।

৫। ডেলিভারি চার্জ এবং রিটার্ন পলিসি
ডেলিভারি চার্জের স্লট নিম্নরূপ:

  • ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে: ৭০ টাকা।
  • ঢাকার বাইরে সারা বাংলাদেশে: ১৩০ টাকা।

রিটার্ন সংক্রান্ত নিয়ম: যদি কোনো কারণে কাস্টমার প্রোডাক্টটি রিসিভ না করে বা অর্ডার ক্যানসেল হয়, তবে সেই প্রোডাক্ট আপনাকে (রিসেলারকে) স্টক করতে হবে না বা আপনার কাছে ফেরত পাঠানো হবে না। প্রোডাক্টের সকল রিস্ক আমরা (Reselling BD) বহন করব। তবে কুরিয়ারের যাওয়া-আসার যে ডেলিভারি চার্জ এবং সার্ভিস চার্জ বাবদ খরচ হয়েছে, তা রিসেলারের একাউন্ট বা প্রফিট ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে। (যদি প্রোডাক্ট ভুল বা ফল্টি হয়ে থাকে, তবে কোনো চার্জ লাগবে না)।

৬। প্রোডাক্ট কোয়ালিটি ও ফিনিশিং
যেহেতু আমাদের হোম ডেকোর প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করি, তাই আমরা প্রতিটি প্রোডাক্টের গুণগত মান এবং নিখুঁত ফিনিশিং নিশ্চিত করি। আমরা প্রিমিয়াম ম্যাটেরিয়াল ব্যবহার করে আধুনিক ডিজাইনের পণ্য তৈরি করি যা আপনার কাস্টমারদের সন্তুষ্টির নিশ্চয়তা দেয়। প্রতিটি পার্সেল শিপমেন্টের আগে আমাদের কোয়ালিটি কন্ট্রোল টিম দ্বারা চেক করা হয়।

৭। প্রফিট এবং টাকা উত্তোলন
প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর এবং কুরিয়ার থেকে পেমেন্ট আমাদের কাছে আসার পর আপনার ড্যাশবোর্ডে প্রফিটের টাকা উত্তোলনের জন্য এভেইলেবল হবে। সাধারণত ৩ থেকে ৫ কর্ম দিবসের মধ্যে এটি আপডেটেড হয়।

আমরা মাসে ২টি পেমেন্ট করি (যেমন ১ তারিখ এবং ১৫ তারিখ ) পেমেন্ট প্রদান করি। নগদ/বিকাশে মিনিমাম পে-আউট ১,০০০ টাকা এবং ব্যাংকে ১০,০০০ টাকা।

৮। কন্টেন্ট ব্যবহারের নির্দেশনাবলী
আমাদের ওয়েবসাইট থেকে ছবি বা ভিডিও ব্যবহার করে মার্কেটিং করার সময় অবশ্যই আপনার নিজের ব্র্যান্ডের লোগো বা ওয়াটারমার্ক ব্যবহার করবেন। সরাসরি লোগো ছাড়া কন্টেন্ট ব্যবহার করলে আপনার একাউন্টটি সাময়িক স্থগিত হতে পারে।

৯। অভিযোগ নিষ্পত্তি
প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কোনো অভিযোগ থাকলে আমাদের ইমেইল করুন: resellingbd.xyz@gmail.com। অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

নিষিদ্ধ কাজ: ভুল বা মিথ্যা তথ্য সরবরাহ করা, আমাদের নাম ব্যবহার করে অনৈতিকভাবে কারো থেকে টাকা নেয়া, কিংবা সাইটে ভাইরাস বা ক্ষতিকর কোড আপলোড করা কঠোরভাবে নিষিদ্ধ। এই নিয়মগুলো অমান্য করলে আপনার একাউন্ট চিরস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Description
  • Weight
  • Dimensions
  • Additional information
  • Add to cart
Click outside to hide the comparison bar
Compare